• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত 

Reporter Name / ৪১২ Time View
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

 

 গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


 

চাঁপানবাবগঞ্জের রহনপুরে অনুষ্ঠিত হয়েছে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব। শনিবার ১৮ নভেম্বর দিনব্যাপী জমজমাট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিক ও তাদের পরিবারবর্গ। এছাড়াও অতিথি, দাতা সদস্য, সুধী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থল রহনপুরস্হ জেলা পরিষদ ডাকবাংলো চত্বর।

অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল বর্নাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, স্মরনিকার মোড়ক উন্মোচন ও গম্ভীরা। প্রধান অতিথি হয়ে এসেছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। সন্মানিত অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, গোমস্তাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, নাচোল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলালউদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক ডলার ও অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত। সন্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সারওয়ার জাহান সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category