• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

মুজিব বর্ষে কোন মানুষ গৃহহীন থাকবেনা – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name / ২৯৯ Time View
Update : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে ১০০টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক উপহার সরকারি ঘর।
জেলা প্রশাসন,ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে জনপ্রতিনিধিগণের অান্তরিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এর মাধ্যমে দ্রুত গতিতে এগিয়ে চলছে ঘর নির্মাণ কাজ।
ইতিমধ্যেই ঘর নির্মাণের কাজ ৭৬ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রতিটি ভূমিহীন পরিবারকে ২ শতক জমির উপর ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। একই নকশায় তৈরী হচ্ছে সবগুলো ঘর।

“ আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”
এই শ্লোগানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পূনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে এই সব ঘর নির্মাণ করা হচ্ছে।
অাজ সকাল ১১.০০ টায় উপজেলা নির্বাহি অফিসার, বিজয়নগর জনাব কে এম ইয়াসির আরাফাত নুর্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ ব্যাপারে তিনি বলেন, জেলা প্রশাসক স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় ঘর নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারক করা হচ্ছে।প্রথমে উপজেলায় ১০০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীনদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
এসময় সহকারী কমিশনার ভূমি জনাব মো মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শাহীনুর জাহান, উপজেলা প্রকৌশলী জনাব মো অানিসুর রহমানসহ স্হানীয় ইউপি চেয়ারম্যান ও স্হানীয় মেম্বার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category