• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

ভোটার স্বাক্ষর জালিয়াতির অভিযোগে নায়িকা মাহির মনোনয়নপত্র বাতিল

Reporter Name / ১৪০১ Time View
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেস্কঃ


 

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তা বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহির যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এরমধ্যে তিনজনের সঠিক তথ্য পাওয়া যায়নি’।

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রতিটি প্রার্থীকে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১২৭ জন। সে হিসেবে মাহিয়া মাহি ৪ হাজার ৮৩ জন সমর্থনকারীর স্বাক্ষর জমা দেন। এরমধ্য থেকে ১০ জনের তথ্য যাচাই-বাছাই করে ৩ জনের তথ্যে হেরফের পাওয়া যায়।

রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ‘তার সমর্থনকারীদের মধ্যে লিলিতা মাডি নামে এক সমর্থনকারী তানোর-গোদাগাড়ী এলাকার ভোটার নয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ভোটার। এছাড়া আরও দুইজন সমর্থনকারীকে তাদের ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায়নি। ফলে মাহিয়া মাহির মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।’

এ বিষয়ে চিত্রনায়িকা মাহি কালবেলাকে জানান, তিনি মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন। মনোনয়নপত্র ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। আপিলের পরে কী হয় সেটা পরে জানাতে পারবেন এই নায়িকা।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি এই নায়িকা। দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category