• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Reporter Name / ৪৬৮ Time View
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

 

নিউজ ডেস্কঃ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খান তাদের মনোনয়ন বাতিল করেন।

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে শতকরা একভাগ ভোটারের ক্ষেত্রে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। কাগজপত্রে ক্রটি থাকায় অন্য আর এক স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাগজপত্রে ক্রটি থাকায় জাকের পার্টির প্রার্থী মোঃ মানিকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরে মিল না থাকায় প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল ব্যাংকে ঋণ খেলাপি অন্য দিকে এনপিপি প্রার্থী নাহিদ ইসলাম সম্পদের তথ্য দিতে না পারায় প্রার্থীতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাছাই শুরু হলে উল্লেখিত ৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এই তিনটি আসনে ২৩ জন মনোনয়নপত্র জমা দিলেও এর মধ্যে থেকে ৬জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category