• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে সীমান্তে গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

Reporter Name / ৩৪৯ Time View
Update : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


দুই দিন পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত রজিবুল ইসলাম রজব (৩০) নামে এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০টা পতাকা বৈঠক শুরু হয়ে মঙ্গলবার দিবাগত ৩টার দিকে গোমস্তাপুরে রোকনপুর সীমান্তে বিজিবির নিকট মরদেহটি হস্তান্তর করা হয়। পরে বিজিবি ও গোমস্তাপুর থানা পুলিশ উপস্থিত থেকে নিহতের পিতা আবুল কালাম পাল্টুর নিকট মরদেহটি বুঝিয়ে দেয়া হয়।

এ সময় বিএসএফ, ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর ক্যাম্পের সদস্য, গোমস্তাপুর থানা পুলিশ, রাধানগর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আইনী প্রক্রিয়া সম্পন্ন করেই নিহতের লাশ ফেরত দেওয়া হয়েছে।

এর আগে ২ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ২২৪ আর এস এর হতে আনুমাণিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে ভবানীপুর এলাকায় দিয়ে নিতহ রজিবুল ইসলাম রজবসহ বেশ কয়জন রাখাল ভারতে গরু আনতে প্রবেশ করলে ভবানীপুর বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় রজিবুল ইসলাম রজব আহত হলে বিএসএফ টহলদল তাকে উদ্ধার করে ভারতের হবিপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। নিহত ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমঈল গ্রামের আবুল কালাম পাল্টুর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিএসএফ মরদেহ ফেরত দেওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যাবতীয় আইনী কার্যক্রম বিএসএফ শেষ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category