• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নাচোলে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।

Reporter Name / ২১৩ Time View
Update : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহামেনা শারমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নেজাপুর আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা প্রমূখ। বক্তারা বেগম রোকেয়ার জীবনি তুলে ধরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। মাক্তাপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে বেবীয়ারা খাতুনকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, মাধবপুর গ্রামের হরেন্দ্রনাথ মাহাতোর মেয়েকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অসামন্য অবদান রেখেছেন যে নারী, কলেজ পাড়ার আব্দুল মালেক মিয়ার মেয়ে সুফিয়া খাতুনকে সফল জননী, কালইর গ্রামের মৃত আসলাম হোসেনের মেয়ে মানসুরা খাতুনকে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী ও দক্ষিন সাকোপাড়ার রোকাব আলী দেওয়ানের স্ত্রী জান্নাতুন নাঈম মুন্নিকে সমাজ উন্নয়নে অসামান্য অবদান যে নারী ক্যাটাগরিতে সংম্বর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca