• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ৩৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযথ মর্যদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রহনপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বধ্যভূমি চত্বরে গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
এতো আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম শামীম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. কাউসার আহমেদ, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল ও সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে বধ্যভূমিতে পুস্পস্তবক শেষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্নার-মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca