• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নৌকার সমর্থকে তুলে নিয়ে পেটানোর অভিযোগ

Reporter Name / ৩০৫ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেস্কঃ


রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এক সমর্থককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আহত অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর নাম মাহাবুর রহমান (৪২)। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নৌকার প্রতীকের যাত্রাগাছি ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব। তিনি মাড়িয়া ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি। তাঁর বাড়ি তেলিপুকুর এলাকায়।

১৭ ডিসেম্বর (রোববার) দুপুরে এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য এনামুল হকের সমর্থক উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে মাহাবুর রহমান স্থানীয় গাঙ্গোপাড়া মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন মাহাবুর। এসময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ওরফে আর্ট বাবুর নেতৃত্বে চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক সেখানে যান। তাঁরা চায়ের দোকান থেকে মাহাবুর রহমানকে তুলে নিয়ে যান। তাঁরা কেন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন এসব নিয়ে কৈফিয়ত চান। এক পর্যায়ে সেখানে রাস্তার ওপর ফেলে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি ভাবে পেটাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাঁরা পালিয়ে যায়। পরে লোকজন আহত অবস্থায় মাহাবুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে আহত মাহাবুর রহমান বলেন, নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থক আর্ট বাবুর নেতৃত্বে তাঁকে মেরে ফেলার জন্য হামলা করা হয়েছে। তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয়েছে বলে জানান। আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ প্রতিনিয়ত তাঁর কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো ভয়ভীতি দেখানো হচ্ছে।

এই বিষয়ে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনা শুনেছি, লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category