• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

বাগমারায় নাটক সাজাচ্ছেন এনামুল, নির্বাচন বানচালের চেষ্টা

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

বাগমারা প্রতিনিধিঃ


রাজশাহীর বাগমারায় স্বতন্ত্র প্রার্থী সাংসদ এনামুল হকের আরেক নাটক ধরা পড়েছে। ভোটার ও দলীয় করুনা পেতে এবার বঙ্গবন্ধু কমপ্লেক্সে ভাংচুর করছে তার অনুসারীরা। আওয়ামী লীগ প্রার্থীর ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছেন। তবে এলালার লোকজন ও দলীয় নেতা-কর্মীরা এসব নাটক থেকে বিরত থাকার দাবি জানাচ্ছেন। তাদের দাবী জন ও ভোটার বিচ্ছন্ন এনামুল হক এলাকা অশান্ত করার চেষ্টা করছেন।

জানা যায়, গতকাল ররিবার সন্ধ্যায় ভবানীগন্জ গোডাউন মোড়ে এনামুল হকের অনুসারী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মমতাজ আক্তার নৌকার কর্মীদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ভবানীগন্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডলের নেতৃত্বে এনামুল হকের ক্যাডারেরা নৌকার লোকজনকে মারপিট করে। তার উপস্থিতিতে চেয়ার ভাংচুর করা হয়। পরিস্থিতি খারাপ হতে পারে এমন আঁচ করতে পেরে নৌকার লোকজন গোডাউনমোড় ত্যাগ করে। এসময় এনামুল হকের অনুসারীরা মিছিল নিয়ে ব্র্যাকমোড়ের দিকে যায়। চানপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে ভাংচুর করে।

এসময় আশপাশে থাকা নৌকার সমর্থকদের স্থাপনায় হামলা চালায়। আওয়ামী লীগ প্রার্থীর ওপর দায় চাপাতে তারা হামলা চালায়। নৌকার কয়েকজন সমর্থক জানান, গোডাউনমোড়ে এনামুলের সমর্থক স্থানীয় বিএনপির দুই ক্যাডার অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে।

র আগে এনামুল হকের সমর্থকেরা নৌকার প্রার্থী আবুল কালামের সমর্থক মাহাবুর রহমানকে হাতুড়ি পেটা করে। আশংকাজনক অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, এনামুল হক এলাকা অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে আনছেন। তার কর্মীদের মারপিট ভয়ভীতি প্রদর্শন ছাড়াও উস্কে দিচ্ছেন। তবে তারা শান্ত রয়েছেন, আচরণবিধি মেনে সুষ্ঠু ভোট করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category