• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নি সংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name / ৩২৩ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

 

বাগমারা প্রতিনিধি:


 

রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয় এবং নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার মধ্য রাতে দুস্কৃতকারীরা এ অগ্নিসংযোগ করে । চিহ্নিত দুস্কৃতদের শাস্তির দাবীতে সোমবার বেলা এগারোটায় গনিপুর ইউনিয়নের আচিনঘাটে সইপাড়া-ভবানীগঞ্জ পাকা সড়কে গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম (মিলিটারী’র) সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাবু, প্রধান শিক্ষক রহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস.এম, এনামুল হক প্রমুখ।

রাজশাহী-বাগমারা আসনের নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সভায় দাবী করেন, স্বতন্ত্র কাঁচি মার্কার প্রাথী এনামুল হকের লোকেরা এ অগ্নিসংযোগ করেছেন।

নেতৃবৃন্দ দাবী করেন, চিহ্নিত দুস্কৃতকারী আচিনঘাট এলাকার শিমুলের নেতৃত্বে শাহাদৎ, মতিউর রহমান, সবুজ গংরা অগ্নিসংযোগের মাধ্যমে গনিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয় এবং নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে পুড়িয়ে দিয়েছে (বক্তব্যের ফুটেজ আছে) । গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম এবং নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাবু বলেন, বাগমরা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার এ প্রতিবেদককে জানান, মৌখিক অভিযোগ পেয়েছি, খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category