• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছরের ন্যায় পুলিশ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ২৭৫ Time View
Update : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আম্রকাননে ঘেরা জেলা পুলিশ ফাঁড়ি মাটে পুলিশ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

৯ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা পলাশ।

আরও উপস্থিত ছিলেন, সদর ফাঁড়ির ওসি মোহাম্মদ করিম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার, ওসি সদর মডেল থানা মো. মোজাফফর হোসেন, ওসি তদন্ত কবির হোসেন, ওসি অপারেশন মিন্টু রহমান, এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই মাদসুদুল হকসহ অন্যান্য অফিসারবৃন্দ।

টুর্নামেন্টে ৩টি ক্যাটাগরিতে ২০ টি দল অংশগ্রহণ করছে। প্রথম ক্যাটাগরিতে পরিদর্শক হতে পুলিশ সুপার পর্যায়ের ৬টি, কনস্টেবল হতে এসআই পর্যায়ে ১২ টি এবং নারী পুলিশ দল ২টি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উদ্বোধনী খেলায় প্রথম ক্যাটাগরির ৬টি দল অংশ নেয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম ও ডিবি ওসি বাবুল উদ্দিন সরদার এবং ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান ও নাচোল থানার ওসি তদন্ত আব্দুল ওয়াহাব জুটি প্রতিদ্বন্দ্বিতা করেন। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category