• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ফের নৌকার জয়

Reporter Name / ২১৮ Time View
Update : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই আবারো নৌকার বিজয় হয়েছে। রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় বেসরকারিভাবে তিনটি আসনের ফলাফল ঘোষণা করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত চিঠিতে তিন আসনের প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (নৌকা) ৭৯ হাজার ৮১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (ট্রাক) ৭২ হাজার ৭০৯ ভোট পেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মু. জিয়াউর রহমান (নৌকা) ১ লাখ ১৫ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর প্রতিদ্বন্দ্বিতা ছিলেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. গোলাম মোস্তফা বিশ্বাস ৬৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ (নৌকা) ৯১ হাজার ৬০৩ ভোট পায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন (নোঙর) ৮ হাজার ৫৪৩ ভোট।

জেলায় মোট ভোটার রয়েছেন ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৬ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন, মহিলা ভোটার হচ্ছেন ৬ লাখ ৬৭ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ১ জন ভোটার। নির্বাচনে সংসদীয় ৩টি আসনে লড়েছেন ১৬ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category