• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জ-৩ আসনে রেকর্ড ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name / ৬৪২ Time View
Update : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :


গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। নির্বাচনে মোট ২ লাখ ৫৩ হাজার ১৬৯ জন ভোটার ভোট প্রদান করেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নৌকা প্রতীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট। শেখ হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন একতারা প্রতীকে ৪৬৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম আম প্রতীকে ৪৬০ ভোট, জাকের পার্টির মাহবুব মোল্লা গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. শহীদুল ইসলাম মিন্টু ডাব প্রতীকে পেয়েছেন ১২২ ভোট ও গণফ্রন্ট পার্টির সৈয়দা লিমা হাসান মাছ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca