• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দিনাজপুরে কবিতার মাটি বাংলাদেশের আয়োজনে পৌষ পার্বণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

Reporter Name / ৪১১ Time View
Update : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে খানসামা উপজেলার আত্রাই নদীর পশ্চিম পাড়ে কবি নন্দিত সাহিত্য সংগঠন কবিতার মাটি বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী পৌষ পার্বণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পৌষ পার্বণ অনুষ্ঠানে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কবি-সাহিত্যিক ও সংগীত শিল্পীদের স্বাগত জানিয়ে বিভিন্ন পিঠা পুলির আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আয়োজক কমিটি। পরে কবিতার মাটির প্রতিষ্ঠাতা সভাপতি কবি তাইজুল মন্ডলের সভাপতিত্বে স্ব-রচিত কবিতা পাঠ, গল্প ও সংগীত পরিবেশনের আসর অনুষ্ঠিত হয়। এতে দেশ বরেণ্য কবি, দিনাজপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ কেরামত হোসেন ছড়া, গল্প, কবিতা, উপন্যাস ও সংগীতের বিভিন্ন দিক তুলে ধরে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে কবিতার মাটি সাহিত্য বাংলাদেশ সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুল আলম সাজু ‘র সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন কবিতার মাটি বাংলাদেশে সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক কবি কালিপদ রায়। এরপর আগত সাহিত্যিকদের মধ্যে কবি এ্যাডভোক আমিনুল ইসলাম আমিন, ইব্রাহীম শাহ্, কায়সার আলী, লুৎফর রহমান, অনন্য আমিনুল, টি এইচ বকুল, শাহজাহান আলী মিলন, মনজনা আক্তার, ডি এম মুজির, ক.ক. আব্দুস সোবহান, নাজিরা সবনম, আবু সাঈদ সরকার, শহিদুল ইসলাম স্বাধীন, তাসলিমা আক্তার মিতু, মাহবুব উল জুয়েল, মৃনাল কান্তি রায়ের কবিতা, গল্প উপস্থাপন, আমিন, শেখ সাইদুল আলম সাজু ও অবিনাশ রায় তাপসের সংগীত পরিবেশন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন, সবশেষে মাছ ভাত অন্ন ভক্ষনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca