• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে অস্ট্রেলিয়া প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ

Reporter Name / ৩৭৮ Time View
Update : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

গোপালগঞ্জ প্রতিনিধিঃ


গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের সিদ্দিকুর রহমান শিকদারের ছেলে আমীনুর রহমান শিকদারের বাড়িতে প্রতিপক্ষরা ভাঙচুর চালিয়েছে

এ ঘটনায় সিদ্দিকুর রহমান সিকদার বাদী হয়ে তিনজনকে আসামি করে থানা পুলিশে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,আমীনুর রহমান শিকদারের জায়গা জমি জোর করে দখল করার জন্য গত ইংরেজি ০৮/০১/২৪ ইং তারিখে একই এলাকার বশির আহমেদের স্ত্রী হুসনা বেগমের নেতৃত্বে, কামাল মোল্লা, কামরুল শিকদার ও কালা মিয়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ বিষয়ে প্রবাসী আমিনুর রহমান শিকদারের পিতা সিদ্দিকুর রহমান শিকদার জানান, আমার ছেলে যুবদল করতেন বিধায় তার জায়গা জমি দখল করার জন্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮ই জানুয়ারি সকাল ১১ টার দিকে তার বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে উপড়ে ফেলে দিয়ে জায়গা দখলের চেষ্টা করে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় পরিবারটি আতঙ্কেের মধ্যে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca