• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

১১১ দিনেও ছেলেকে খুঁজে না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাবা- মা

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জের এক যুবক ঢাকায় গার্মেন্টসে কাজ করতে গিয়ে ১১১ দিন আগে হারিয়ে গেলেও খুঁজে না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাবা- মা, তারা তাদের ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের আকিমুদ্দিনের পুত্র ট্রাক শ্রমিক আব্দুল খালেক জানান, তার ছেলে মোস্তাফিজুর রহমান শাওন (১৮) ঢাকা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফকিরা গার্মেন্টসে চাকরি করার কালে ২৫ সেপ্টেম্বর/২০২৩ হতে নিখোঁজ হয়। ছেলের নিখোঁজের সংবাদ পেয়ে নিখোঁজের বাবা আব্দুল খালেক ফতুল্লা গিয়ে বিভিন্ন জায়গায় ও আত্নীয়স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়ায় ২৭ সেপ্টেম্বর/ ফতুল্লা মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন, যাহার জিডি নম্বর ১৮৯২ । ৩ মাস ২১ (১১১) অতিবাহিত হলেও ছেলের কোন সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাবা- মা সহ পরিবারের লোকজন। শাওনের মা মর্জিনা বেগম ছেলেকে খুঁজে পাওয়ার জন্য ফতুল্লা মডেল থানা সহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca