• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ২৩১ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

 

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এই ছানি অপারেশনের আয়োজন করা হয়।

রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের বালিগ্রামে সমিতি পরিচালিত চক্ষু হাসপাতাল চত্বরে প্রতিষ্ঠানটির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মতিউর রহমান, নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু, হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান জাভেদ, ডা. রোমানা আফরোজ লেয়া, ডা. তৌহিদুল ইসলাম সুজন, সমিতির আজীবন সদস্য মো. মুষাসহ অন্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca