• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ আদালতের এজলাস কক্ষে মৃত্যুর কোলে মাইনুদ্দিন

Reporter Name / ৫৭৭ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাস কক্ষে বাদীর পক্ষে জেরা শুনতে শুনতে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক বিবাদী। জমিজমা সংক্রান্ত একটি মামলার ধার্য্য করা তারিখে আদালতে এসে এজলাস কক্ষে মারা যান সেই বিবাদী। রোববার (২১ জানুয়ারী) বেলা ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সহকারি জজ আদালত ভবনের তৃতীয় তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিবাদির আইনজীবী মো. আশিক ইকবাল।

মৃত বিবাদী জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর মকরমপুরের আরসাদ আলীর ছেলে মো. মাইনুদ্দিন (৬২)।

এ বিষয়ে বিবাদি পক্ষের আইনজীবী মো. আশিক ইকবাল জানান, গোমস্তাপুর সহকারি জজ আদালতের বিচারক মো. নাসিরুদ্দীনের আদালত কক্ষ চাঁপাইনবাবগঞ্জে একটি জমি সংক্রান্ত বাটোয়ারা মামলা চলছিল। রোববার মামলার ধার্য তারিখ থাকায় মাইনুদ্দিন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় আমি তার পক্ষের আইনজীবী হিসেবে বাদিকে জেরা করছিলাম। আর তিনি এজলাস কক্ষে বসে বিচার কাজ দেখছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ্য বোধ করলে তাকে দ্রুত আদালত কক্ষ থেকে সরাসরি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিবাদী মাইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উম্মে হাবিবা জানান, প্রাথমিক ধারণা মতে বৃদ্ধ মাইনুদ্দিন হার্ট অ্যাটাকেই মারা গেছেন। আর কোন অভিযোগ না থাকায় মরহেদ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category