• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুনাকের উদ্যোগে সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

Reporter Name / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

 

নিউজ ডেস্কঃ


“মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” প্রতিপাদ্যে সাঁওতাল জণগোষ্ঠী ও প্রান্তিক মানুষকে চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র সহায়তা প্রদাণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে জেলার নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে এই সহায়তা প্রদাণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক।

এ সময় পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি সিলেট জেলার মেয়ে। তারপরও প্রত্যন্ত অঞ্চলের অসহায় দু:স্থ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি আমার ও পুনাকের সদস্যদের দায়িত্ববোধ অনেক। আর তাই প্রত্যন্ত এলাকা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। পুনাক পুরো বাংলাদেশের ৬৪ জেলায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে বিধায় এ অঞ্চলের সাঁওতালদের মাঝে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র সহায়তা প্রদাণ করা হয়েছে। এ সময় তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারসহ তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র সহায়তা প্রদাণ অনুষ্ঠানে পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা নূপুরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পুনাকের সহ-সভানেত্রী ডা. প্রথমা রহমান, পুনাক চাঁপাইনবাবগঞ্জের সভানেত্রী নাজিফা আলী প্রমি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোসা. নাজমুন নাহার, মির্জাপুর কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, সেন্ট্রাল পুলিশ হসপিটালের তত্তাবধায়ক ডা. মো. মনোয়ার হাসনাত খান, স্থানীয় ব্যক্তি আবুল হোসেন ও বিধান সিং সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মিজার্পুর কলেজ গেটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় সাঁওতালী মেয়েরা তাদের আঞ্চলিক নৃত্য পরিবেশন করে অতিথিদের বরণ করে নেয়। পরে বিকালে স্থানীয় প্রয়াস ফোক থিয়েটারের শিল্পীবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করেন।

উল্লেখ্য, ঢাকা থেকে আগত ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি স্থানীয় কয়েকজন তরুন ডাক্তার চোখের ছানি অপরেশন সহ ৪ শত জন অসুস্থ্য মানুষকে অর্থোপেডিক, গাইনি, সার্জারী ও মেডিসিন বিষয়ক চিকিৎসা সেবা প্রদাণ করেন। এছাড়া পুনাকের আর্থিক সহায়তায় সাঁওতাল পল্লীগুলোতে ৮টি স্থানে স্বাস্থ্যকর টয়লেট স্থাপনসহ প্রান্তিক জনগোষ্ঠীর ১২০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca