• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

দিনাজপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

Reporter Name / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

 

শেখ সাইদুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ


দিনাজপুরের বীরগঞ্জে মকবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার মরিচা ইউনিয়নের নাগরী সাগরী গ্রামের পল্টনপাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মকবুল হোসেন মরিচা ইউনিয়নের নাগরী সাগরী গ্রামের পল্টনপাড়ায়র মৃত আঃ আজিজের ছেলে।

মৃতের ছোট ভাই মোঃ সাইফুল ইসলাম জানান, আমার বড় ভাই দীর্ঘ দিন ধরে পেটের ব্যাথা ও মানসিক রোগে ভুগিতেছিল। গত সোমবার মধ্যরাতে নিজ শয়ন ঘরের বাঁশের সরের সাথে গলায় লাইলনের দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সকালে মৃতের ছেলে আক্তারুল ইসলামের স্ত্রী সাথী বেগম মৃতের শয়ন ঘরের জানালার ফাঁক দিয়ে দেখতে পেয়ে ডাক চিৎকার করেন এবং স্থানীয় ইউপি সদস্যকে সংবাদ দিলে দুপুরে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

তবে মৃতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca