• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় মোবাইল কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

Reporter Name / ৬৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ


কোটালীপাড়ায় মোবাইল ফোন কেড়ে নিলো নুসরাত খানম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর। মোবাইল ফোন দেখা নিয়ে মায়ের সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী সে উপজেলার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামের আবুল হাসানের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার কারীয়ানা জামাতে পড়াশোনা করতো।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো: ফায়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল ফোন দেখা নিয়ে নুসরাতকে গাল মন্দ করেন মা। এতে সে অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঠিক পেয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca