• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোলে বেগুন চাষে কৃষক শফিকুলের সাফল্য

Reporter Name / ৪১০ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

অলিউল হক ডলার, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জে নাচোলে প্রথমবারের মতো উন্নত জাতের বেগুন বারিবেগুন-১২ চাষ করে ব্যাপক সাফল্য কৃষক শফিকুল। তার বাড়ী নাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়া গ্রামে। উন্নত জাতের এই বেগুন চাষের করে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন। প্রতিদিন এই বেগুন দেখতে উৎসুক জনতা ভীড় করছে। এই বেগুন চাষ করে অন্যান্য কৃষকরা লাভবান হবে বলে সংশ্লিষ্ট কৃষি কর্মকরতাদের অভিমত। এই বেগুন দেখতে অনেকটা লাউয়ের মতো। আকারে বেশ বড় ও খেতে সুস্বাদু।
নাাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়ার কৃষক শফিকুল ইসলাম জানান,তিনি বারি বেগুন-১২ ১০কাঠা জমিতে এ বেগুন চাষ করেছেন। প্রত্যেকটি গাছেই ফলন এসেছে। তিনি জানান,এ বেগুনটা দেখতে সবুজ এবং এতটাই বড়, মনে হবে অনেকটা লাউয়ের মতো। যেখানে অন্য বেগুনের দাম কেজিতে ২৫ টাকা সেখানে বারি বেগুন-১২ এর পাইকারী দাম ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। এখন পর্যন্ত গাছে কোন রোগ-বালাই বা পোকা-মাকড়ের আক্রমণ নেই বলে জানান। এ পর্যন্ত ৭০/৮০হাজার টাকার বেগুন বিক্রি করেছেন বলে জানান।তিনি আরো বলেন,আমার বেগুন ক্ষেত এলাকায় বেশ সাড়া ফেলেছে। বড় আকারের বেগুন দেখতে কৃষকরাও ভিড় করছেন। আগামীতে এখান থেকে বীজ সংগ্রহ করে এ জাত চাষের ইচ্ছার কথা জানান তারা। এমন আরো একাধিক কৃষক বারি-১২ জাত চাষে আগ্রহের কথা বলেন।
নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান,গত বছর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক স্যারের মাধ্যমে প্রথমে এ জাতটির সাথে পরিচিত হই। পরে নাচোল উপজেলার কৃষি অফিসারের দায়িত্ব পেলে এ এলাকায় বারি-১২বেগুন জাতের সম্প্রসারণের পরিকল্পনা গ্রহন করি,সেখান থেকেই এ বছর নাচোল উপজেলার চাঁনপাড়ায় কৃষক শফিকুলকে চারা এনে দেই। শফিকুল ইসলাম এ বেগুন চাষে সফলতা এনেছেন।নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার এ বেগুনের নমুনা দেখে কৃষকদের এ বেগুন চাষে উৎসাহ প্রদান করেছেন। তিনি আরো বলেন, বারি-১২ বেগুনের প্রতিটি ওজন ১কেজি ২০০গ্রাম থেকে ১কেজি।আগামীতে এটি উপজেলায় আরও সম্প্রসারিত করা হবে। তবে এ জাতটি চাষ করলে পাখির জন্য নেট দিতে হবে কারণ সুস্বাদু ও নরম হওয়ায় পাখির জন্যও খুব প্রিয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category