• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

নাচোলে দুইদিন ব্যাপী জাতীয় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

অলিউল হক ডলার, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।বিজ্ঞান প্রকল্প, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category