• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

৭দশক পর নাচোলে ইলামিত্র সংগ্রহশালার উদ্বোধণ

Reporter Name / ২৮১ Time View
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

অলিউল হক ডলার,নাচোল:
তে-ভাগা আন্দোলনের কিংবদন্তি নারী রাণী ইলামিত্রের স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে মহিয়সী এ নারীর ইতিহাস তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে ৭দশক পর ইলামিত্র সংগ্রহ শালার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টারদিকে উপজেলার রাওতাড়া গ্রামে এ সংগ্রহশালার শুভ উদ্বোধন করেন মন্ত্রী পরিষদের সচিব মো.মাহবুব হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে ইলামিত্র সংগ্রহ শালার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব হোসেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার, (সাবেক ইউএনও) মোহাইমিনা শারমীন, সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, ইলামিত্রের স্মৃতি বিজড়িত এলাকায় তার স্মৃতি ধরে রাখার জন্য প্রায় সাত দশক পর এ প্রথম তার নাম করনে সংগ্রহশালাটি উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে রাওতাড়া মৌজায় তৈরী করা হয়।
তিনি ১৯৪৬ থেকে ১৯৫০ সালপর্যন্ত নাচোলের রাওতাড়া, কেন্দুয়া-ঘাসুড়া এলাকায় তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়ে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category