• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাচোলে আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেন। উপজেলা আ’ লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক,পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, কসবা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সাত্তার, ফতেপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, নাচোল ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা, কসবা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নেজামুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নাচোল উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, তাতী লীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে বক্তব্য রাখেন। পরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আব্দুল কাদের (উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক)কে প্রস্তাব দিলে কন্ঠ ভোটের মাধ্যমে তাকে সমর্থন জানানো হয় ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category