• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

Reporter Name / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর এলাকার মৃত হুমায়ুন কবির ও আলেরা বেগমের ছেলে ইউসুফ আলী (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ৪ কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরে মহাসড়কে পঞ্চগড় হতে চাঁপাইনবাবগঞ্জ গামী বিআরটিসি বাস থামানো হয়। এ সময় বাসের এ-৪ সিটের যাত্রীর ব্যাগ তল্লাশী করে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ডিএনসির সদস্যরা।

জেলা ডিএনসি কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ইউসুফ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category