• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় ভাবি হত্যাকারী দেবর গ্রেফতার করে পুলিশ

Reporter Name / ২৩৪ Time View
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪

কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচিত দেবরের হাতে ভাবি খুনের ঘটনার প্রধান আসামি খালিদ মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
বুধবার (৬ মার্চ) ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।খালিদ মোল্লা উপজেলার দক্ষিন হিরণ গ্রামের চান মিয়া মোল্লার ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আলোচিত ভাবি হত্যাকান্ডের প্রধান আসামি খালেদ ঢাকার ধামরাই এলাকায় আত্মগোপনে রয়েছে। এরপরে আমাদের একটি টিম ধামরাই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত দুই ফেব্রুয়ারি দক্ষিণ হিরণ গ্রামের পারিবারিক কলহের জের ধরে খালিদ মোল্লার তার আপন ভাবি খুন করে পালিয়ে য়ায়। প্রায় এক মাস দেশের বিভিন্ন স্থানে পলাতক থেকে সর্বশেষ ঢাকার ধামরাই থেকে গ্রেফতার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca