• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

আহত সাংবাদিক ডলারের হাতে প্রধানমন্ত্রী অনুদানের চেক তুলে দিলেন এমপি জিয়াউর রহমান।

Reporter Name / ৫১৭ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক ও সানশাইনের নাচোল প্রতিনিধি অলিউল হক ডলারের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের ১লক্ষ টাকার চেক তুলেন দিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান।

গত শুক্রবার সাংবাদিক কল্যাণ তহবিলের ইফতার শেষে উৎসব কমিউনিটি সেন্টারে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের এক লক্ষ টাকার চেক দুর্ঘটনায় আহত নাচোল প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক কল্যাণ তহবিলের সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক ডলারের হাতে তুলে দেন।

চেক প্রদানকালে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহম্মেদ, সহসভাপতি বিএম রুবেল আহম্মেদ,সাধারণ সম্পাদক শাকিল রেজাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক অলিউল হক ডলার বলেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মুহাঃ জিয়াউর রহমান একজন মানবিক এমপি। তিনি এই আসনের উন্নয়ন ও মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধরাবাহিকতায় আমার এই দুঃসময়ে তিনি পাশে দাঁড়িয়েছেন। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি জিয়াউর রহমানের প্রতি চিরকৃতজ্ঞ। আমি উভয়ের মঙ্গল কামনা করছি।
উল্লেখ্য, গত ১জানুয়ারী/২৪ সাংবাদিক ডলার নাচোল হাসপাতাল মসজিদে জোহরের নামাজ পড়তে যাওয়ার সময় নাচোল হাসপাতালের ইউএইচএ মাইক্রো সাংবাদিক ডলারকে হাসপাতাল ক্যাম্পাসে ডান সাইড থেকে ধাক্কা দিলে তার ডান পা ভেঙে গুরতর জখম হন। পরে রাজশাহীর একটি বেসরকারী হাসপাতালে তার পায়ের অপারেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca