• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

গোমস্তাপুরে বাংলা নববর্ষ পালন

Reporter Name / ৩৯৮ Time View
Update : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গালীদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা , আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার (১৪ এপ্রিল) ১ বৈশাখ সকালে শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যার সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কাউসার আলী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম খাতুন প্রমুখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category