• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

সেভ দ্য রোডের ১৫ দিনব্যাপী সচেতনতা ক্যাম্পেইন সমাপ্ত

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সেভ দ্য রোডের ১৫ দিনব্যাপী সচেতনতা ক্যাম্পেইন সমাপ্ত হয়েছে। ৩ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া ক্যাম্পেইন ১৮ এপ্রিল সকালে লক্ষ্মীপুরে সমাপ্ত হয়েছে। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র সেচ্ছাসেবি-গবেষণা ও সচেনতা সংগঠন সেভ দ্য রোড-এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ‘দুর্ঘটনামুক্ত ঈদযাত্রায় দ্রুতগতি পরিহার করুন’ শীর্ষক কর্মসূচি টাঙ্গাইল, বগুড়া, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, নরসিংদীসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরের আইয়ুব আলীর পোল, হাসপাতাল রোড, বাগ বাড়িসহ বিভিন্ন এলাকায় এই ক্যাম্পেইন চলাকালে নেতৃবৃন্দ বলেন, দ্রুতগতির কারণে নির্মমভাবে বাংলাদেশের অসংখ্য মেধাবীর জীবন ঝরছে, দ্রুতগতি প্রত্যাহার করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category