• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাচোলে নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৮লাখ ৯হাজার টাকা ও ১৬১টি সাইকেল বিতরণ

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ১৭৮জনের মাঝে ৮লাখ ৯হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ১৬১ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ,কে,এম গালিব খাঁন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদিকুল আরেফিন, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, মিজ আন্না মিনজ ব্রাক ইন্টারন্যাশনাল, আফ্রিকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ছাইদুল ইসলাম বিপিএম পিপিএম, সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুল রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, দেবেন্দ্রনাথ ওরাঁও উপ-পরিচালক স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, কসবা ইউপি চেয়ারম্যান গোলাম জাকারিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক আপু, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নিজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক।
আলোচনা শেষে
১৬১জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১০০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৫০০ টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীকে জন প্রতি ৬০০০ হাজার টাকা এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ২৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৫০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেন।

এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক শিক্ষাবৃত্তি এবং নাচোল উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ১৪১টি বাইসাইকেল, প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর মধ্যে কসবা ইউনিয়ন পরিষদের ৩৯ জন, ফতেপুর ইউনিয়ন পরিষদের ২৮ জন ,নাচোল সদর ইউনিয়ন পরিষদের ৩৯ জন এবং নিজামপুর ইউনিয়ন পরিষদের ৩৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয় এবং প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে উপজেলা প্রশাসন ২০টি বাইসাইকেল বিতরণ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, ১৯৯৬ সাল হতে একটি নীতিমালার আলোকে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক একটি কর্মসূচির বাস্তবায়ন শুরু করা হয়। বর্ণিত কর্মসূচিটি চলমান রয়েছে।
কর্মসূচির উদ্দেশ্য হল- বাসস্থান, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, ছাত্রীদের জন্য বাইসাইকেল বিতরণসহ বিভিন্ন ধরনের আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category