• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

মহেশপুরে ৮ কেজি ওজনের গাঁজা গাছসহ আটক-১

Reporter Name / ৩২৭ Time View
Update : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ-
ঝিনাইদহের মহেশপুরে ৮ কেজি ওজনের গাঁজা গাছ সহ নির্মল কুমার নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে থানার এস আই সুব্রত রায়, এ এস আই সজল মন্ডল, এ এস আই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে রাত্রে পৌর সভার সাহেবদাড়ি গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তার নিজ বসত বাড়ী থেকে তাকে আটক করেন।
আটককৃত মাদক ব্যাবসায়ী সাহেবদাড়ি গ্রামের কাটু কুমার এর পুত্র।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca