• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় আলোচনা সভা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। ‘সুস্থ পরিবেশ-স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অন্যরা। গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেল সুপার শরিফুল ইসলাম, বিআরটিএ জেলা শাখার সহকারী পরিচালক শাহজামান হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কেএম কাওছার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category