• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর পুরস্কার বিতরণ

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ইতিপূর্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুসহাক আলি। বক্তব্য রাখেন, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ,আলীনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও শিক্ষার্থী নওসিন তাসফিয়াহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category