• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবর্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

পঙ্গজ বিশ্বাস
কোটালীপাড়া প্রতিনিধি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্ব¡রে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, আওয়ামী লীগ নেতা মনির চৌধুরী, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না,

যজ্ঞেশর বৈদ্য অনুপ, রাফেজা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচির সূচনা করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category