• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

নাচোলে শিক্ষক দিবস পালিত

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নাচোল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হকের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে নাচোল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট উচ্চ বিদ্যালয়ে চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন,পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম। সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, মুন্সী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন। বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category