• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ

মুহাম্মাদ (সাঃ)’র উপর কটুক্তি করায় বেনাপোলে বিক্ষোভ মিছিল

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মোঃসেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেনাপোলে ইমাম পরিষদ,বেনাপোল পোর্টথানা শাখা ও নবী প্রেমিক তৌহিদী জনতা’র পক্ষ থেকে “বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল” অনুষ্ঠিত হয়।

শুক্রবার(৪ অক্টোবর) বাদ জুম’আ বেনাপোল বাজারস্থ বানিজ্যিক ভবন “রহমান চেম্বার’র সম্মুখে মুসলিম উম্মাহ’র বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়। অত্র এলাকার সকল মসজিদ-মাদ্রাসার শতশত মুসল্লি এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বিক্ষোভ সমাবেশে ইমাম পরিষদ ও তৌহিদী জনতার পক্ষে বক্তব্য দেন-

বেনাপোল জামে মসজিদের খতিব,মাহবুবুর রহমান,
মুফতি আবু হানিফ,হা.মাও.জহিরুল ইসলাম,হা.মাও.আব্দুল আহাদ,মাও.আজিজুল হক,মুফতি আলমগীর,মাও.নুরুজ্জামান,মুফতি ওমর ফারুক,মুফতি সামছুল হক,মাও.হাবিবুর রহমান,হা.আব্দুল কুদ্দুস,মুফতি আবু সাইদ,হা.শাহআলম,মুফতি আবু সাইদ আহম্মেদ,মুফতি আব্দুল্লাহ,মুফতি আলমগীর জামিল,মুফতি নাজমুল হক,মুফতি সাইফুল্লাহ,মাও.জাহাঙ্গীর,হাফেজ শামীম,হা.মাও.মাহদী ও মুফতি ফিরদাইস প্রমূখ।

বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনও রাজ্য সরকার তাদের গ্রেপ্তার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট করবো। এ সময় আল্লাহ, রাসূল (সা.) ও কুরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।

উল্লেখ্য,গত আগস্ট/২০২৪ ইং মাসে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেয় বিজেপি’র বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। মহানবী (সা.)-কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরা হয় আজকের এই বিক্ষোভ সমাবেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category