• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন বগুড়াকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী মিলন টেকনাফে ১৫ জন প্রান্তিক কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরা টু কালিগঞ্জ  সড়ক যেন মৃত্যুফাদ যাত্রীদের চরম ভোগান্তি ;সংশ্লিষ্টদের উদাসীনতা নওগাঁয় মিঠু হোসেন হত্যার রহস্য উদঘাটন, ঢাকায় গ্রেপ্তার মূল আসামি নীলফামারীতে মন্দিরের উঠোনে কৃষকের গলা’কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ টাঙ্গাইলে কৃষক কার্ড ও প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বের হলো বৈশাখী শোভাযাত্রা ​কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব উদযাপিত নাচোলে সরকারী কর্মকর্তা ও সুধী সমাজের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

গোমস্তাপুরে প্রা.বি. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Reporter Name / ৩৮৬ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

নিউজ ডেস্ক:


 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় গতকাল (০৬/১০/২৪) ইং রোববার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের সরকারি চাকুরিতে ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।

 

গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একই শিক্ষা ও কারিকুলাম নিয়ে পাঠদান করে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেয়া হলেও একই যোগ্যতায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হয় যা একই বিভাগের শিক্ষকদের মধ্যে একটি বিরাট বৈষম্য।

 

এতে আরো উল্লেখ করা হয়েছে, পুলিশের সাব-ইন্সপেক্টর, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন সচিব ও নার্স সহ অনেক পেশাজীবীরাই শিক্ষকদের মতোই নিম্ন গ্রেডে বেতন-ভাতা পেতেন। কিন্তু তাদের সকল পদকেই ইতিমধ্যে দশম গ্রেডে নিয়ে আসা হয়েছে।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষকরা প্রাথমিক সহকারী শিক্ষকদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং এক দফা, দশম গ্রেড বাস্তবায়ন চেয়ে বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category