• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

ডিমের বাজারে খুলনায় ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ১৭ হাজার

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কতৃক ১৪ অক্টোবর ২০২৪ তারিখ খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। অভিযানকালে সোনাডাঙ্গা থানার ফরাজি পাড়া এলাকায় ঔষধ, মুরগি, ডিমের ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার দর যাচাই করা হয়। এসময় সিদ্দীকিয়া পোল্টি অ্যান্ড মেডিকেল হল-কে নকল পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১২,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একই অপরাধে মেসার্স ওয়েসিস পোল্ট্রি এলাইড-কে ২,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সাউথ সেন্ট্রাল রোড এলাকার মেসার্স মেসার্স জসীম এন্টারপ্রাইজ-কে প্রতিশ্রুত পন্য যথাযথ বিক্রয় না করার অপরাধে ৩,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জনাব জেড. এন. সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category