• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

গোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

শফিকুল ইসলাম, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন।মঙ্গলবার প্রকাশিত ফলাফলে উপজেলার একমাত্র সরকারি কলেজ রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ১১৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া রহনপুর মহিলা কলেজ থেকে ১৯ জন, আলিনগর স্কুল এন্ড কলেজ থেকে ১৫ জন, রহনপুর পুর্ণভবা মহানন্দা ( পি.এম.) আইডিয়াল কলেজ থেকে ৯জন, চৌডালা জোহুর আহমেদ মিয়া কলেজ থেকে ৩ জন, রাধানগর বরেন্দ্র কলেজ থেকে ২জন, বাঙ্গাবাড়ি স্কুল এন্ড কলেজ থেকে ২জন। তবে গোমস্তাপুর সোলাইমান মিয়া ডিগ্রী কলেজ ও পার্বতীপুর এসবি কলেজ থেকে কেউ জিপিএ- ৫ পায়নি বলে জানা গেছে।
এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় গোমস্তাপুর বালুগ্রাম আলিম মাদ্রাসা থেকে ২জন, প্রসাদপুর কামিল মাদ্রাসা থেকে ১জন ও কাশিয়াবাড়ী আলিম মাদ্রাসা থেকে ১জন জিপিএ- ৫ পেয়েছে। তবে শ্যামপুর আলিম মাদ্রাসা ও খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ পায়নি।
এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় গোমস্তাপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ১৬ জন ও রহনপুর পূর্ণভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ৪জন জিপিএ- ৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category