• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের ককটেল বিষ্ফোরণ, আহত ২

Reporter Name / ১৫১ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। রোববার (৩ নভেম্বর) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

ককটেল বিষ্ফোরণে আহত ব্যক্তিরা হলেন- জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে সানাউল্লাহ (৩০) এবং একই এলাকার আব্দুল বাসের আলীর ছেলে তাসেম আলী।

স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, জমি জায়গাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আলম ও বাবু মাস্টারের লোকজনের সাথে আগে থেকেই একটা বিরোধ চলে আসছে। এরই জের ধরে দুই পক্ষ ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এতে দুই জন আহত হন। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে সানাউল্লাহর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম জাকারিয়া বলেন, ওই এলাকার কবরস্থানের সামান্য মাটিকে নিয়ে পূর্ব শত্রæতার জেরে দুই পক্ষের লোকজন ককটেল বিষ্ফোরণ ঘটালে আহতের এই ঘটনা ঘটে। তবে কয় জন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর মঙ্গলবার দুই পক্ষই ককটেল বিষ্ফোরণসহ একে অপরের বাড়ি ঘরে হামলা ভাংচুর চালায়। এ ঘটনায় থানায় দুই পক্ষই মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category