• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১,আটক ৪

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১,আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর এলাকার গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আলমগীর হোসেন (৩৮)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মংলুর সাথে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন জমিতে থাকা আমগাছ কাটতে গেলে বাধা দেন আলমগীর ও তার ভাইয়েরা। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তারা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক আরমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category