• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

খোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি প্রভাবশালীদের দখলে!

Reporter Name / ১৫৭ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

মোঃ মিজানুর রহমান মিলন
জেলা প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধাজেলা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নাধীন খোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখল। কিন্তু প্রধান শিক্ষক দীর্ঘ ১৪ বছর যাবৎ একই বিদ্যালয়ে অবস্থান করলেও রহস্যজনক কারণে উল্লেখিত জমি দখল মুক্ত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি! শুধু তাই নয়, দীর্ঘদিন একই বিদ্যালয়ে অবস্থানের কারণে তিনি উক্ত প্রতিষ্ঠানে রাম রাজত্ব কায়েম করায় শিক্ষার পরিবেশ/মান নিম্নমুখী হওয়ায় কমলমতি শিক্ষার্থীদের নিয়ে তাদের অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন!

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের অধীনে খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও প্রাচীরসহ নিজস্ব দখলে রয়েছে ৩৩ শতাংশ জমি। কিন্তু ১৯৯৩ ইং সালের রেকর্ড অনুযায়ী বিদ্যালয়ের নামে জমি রয়েছে ৫৩ শতাংশ। প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম ২৫ মার্চ’ ২০২৪ ইং তারিখে উক্ত ৫৩ শতাংশ জমির খাজনা দিয়েছে ১৯ হাজার এক’শ ১৬ টাকা, যার রশিদ প্রধান শিক্ষিকার কাছে সংরক্ষিত আছে।

এদিকে, উক্ত ৫৩ শতাংশ জমি বিদ্যালয়ের নামে রেকর্ড করা থাকলেও ২০ শতাংশ জমি বিদ্যালয়ের দখলে নেই। যা বিদ্যালয় এলাকার প্রভাবশালীরা নিজ দখলে রেখেছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের মাঠে ৩৩ শতাংশ জমি থাকলেও বিদ্যালয়ের সীমানা অতিক্রম করে দক্ষিণ ও পুর্ব পাশে রাজু নামের জনৈক ব্যক্তির দোকান, বাড়ি ও চাতাল, পশ্চিম পাশে এলাকার জনৈক প্রভাবশালীর দখলে, উত্তর পাশে গাইবান্ধা- সাদুল্যাপুর বড় রাস্তা থাকায় বিদ্যালয়ের মাঠটি আরো সংকুচিত হয়ে পড়েছে, যা সংকুচিত হতে হতে ২০/২৫ শতাংশের মধ্যে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

নির্ভরশীল একটি সুত্র জানায়, পরিত্যক্ত বিদ্যালয়ের ভবনটি সম্প্রতি পানির দামে স্থানীয় একটি সিন্ডিকেট নাম সর্বস্ব মুল্য দেখিয়ে ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করলেই থলের বিড়ালের ন্যায় বেড়িয়ে আসবে!

গতকাল ১৭ নভেম্বর’ ২০২৪ ইং সরেজমিনে গিয়ে দেখা যায়, সামনের ৩/৪ লক্ষ টাকা মুল্যের পুরাতন ভবনটির সীমানার/মেঝের মাটি অগোছালো অবস্থায় রয়েছে। এর মধ্যেই শিক্ষার্থীদেরকে দৌড়ঝাঁপ, খেলা ধুলা করতে দেখা যায়।এলাকার বেশ কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান শিক্ষিকার সাথে যোগসাজশ করে প্রভাবশালীরা ওই জমি অবৈধভাবে জবর দখল করে ভোগ করছে। তারা আরো বলেন, সরকারের বেতন খাচ্ছে, অথচ সরকারি জায়গা অন্যজন বেদখল করে আছে, এ ব্যাপারে তার দখল মুক্ত করার নেই কোন উদ্যোগ।

এক প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষিকা মোছাঃ নুরুন্নাহার বেগম বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না! অথচ ওই প্রধান শিক্ষিকা একাধারে ওই বিদ্যালয়ে ১৪ বছর থেকে চাকরি করছেন। তিনি আরো বলেন, কে বা কারা এই জমি গুলো দখল করে রেখেছে, তাদের নাম বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। 

সুতরাং ধারনা করা হচ্ছে, যারা জমি গুলো দখল করে খাচ্ছে, তাদের সাথে প্রধান শিক্ষিকার মোটা অংকের বিনিময় চুক্তি হয়েছে! তাই তারা পুনরায় মতামত ব্যক্ত করেছেন যে, তারা সরকারের বেতন ভাতা খাচ্ছে, আবার তাদের চোখের সামনে সরকারি জায়গাও অন্যজন দখল করে আছে! কিন্তু উল্লেখিত জমি তিনি উক্ত বিদ্যালয়ে যোগদানের পর থেকে গত ১৪ বছরেও দখল মুক্ত করার কোন উদ্যোগ গ্রহণ করেননি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca