• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী

শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জননীর আত্মহত্যা

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আহসান হাবীব,(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের ২ সন্তানের জননীর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর ঘোনটোলা গ্রামের ফিটু আলীর স্ত্রী ও টিকোরী নতুন বাজার এলাকার মৃত আব্দুল মালেকের মেয়ে মৌসুমী বেগম(২৬)।
মৃত মৌসুমীর মা রেবিনা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে পারিবারিক ঝাগড়া বিবাদ লেগেই থাকে। আমার মেয়ে জামাই ফিটু পরকীয়ায় লিপ্ত হওয়ায় কারণে আমার মেয়ে নির্যাতন করতে থাকে।
এরই জেরে এক বছর আগে আমার মেয়ে আমার বাড়িতে চলে আসলে, অনেক বুঝিয়ে তাকে আবার স্বামীর বাড়ি পাঠায়। কিন্তু আমার মেয়েকে তারা বাঁচতে দিলো না। আমি আমার মেয়ের হত্যাকারির বিচার চাই।
এব্যাপার মৌসুমী বেগমের স্বামী ফিটু আলী পলাতক থাকায় তার সাথে ও তাঁর পরিবারের কোন সদস্যের সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি।
এব্যাপারে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) সতত্যা নিশ্চিত করে বলেন, মৌসুমী নামে এই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এক বছর আগে তাদের পারিবারিক কলহের সালিসি করা হয়।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর ঘোনটোলা গ্রামে একজন গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category