হাবিবুল্লাহ সিপন:
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) সবুজ হাসান,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান,নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হকসহ শিক্ষক, সাংবাদিক গন্যমান্য ব্যাক্তিবর্গ । আলোচনা শেষে আহত ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে আন্দোলনে আহত মেহেদি হাসানের পিতার হাতে নগত অর্থ ও উপহার সামগ্রী তুলেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।।