• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ১লাখ ১ হাজার ৫ শত

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৬ নভেম্বর ২০২৪ তারিখ ভোক্তা অধিকারের ৮ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার নতুন বাজার, রূপসা বাজার ও আহসান আহমেদ রোড এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো নাজমুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার পুরাতন সুলতানপুর ও সাতক্ষীরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার দড়িগোবিন্দপুর বাজার ও ছোট কামারকুন্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার আলী হোসেন মার্কেট বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল এর নেতৃত্বে মিরপুর উপজেলার জিয়া রোড ও পশুহাট এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সিমাখালী ও ধোপাখোলা বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে। সদর উপজেলার নাগের বাজার ও ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়

অভিযানে ১৪ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার৷ ৫ শত টাকা জরিমানা।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category