• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

জামায়াত নেতাকে হত্যা, তৎকালিন পুলিশ সুপারসহ ৪৪ জনের নামে মামলা

Reporter Name / ১৭৫ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুর দাখিল মাদ্রাসার সুপার ও কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামকে ২০১৪ সালের ৭ মে মধ্যরাতে নির্যাতনের পর চোখে কালো কাপড় বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গুলি করে হত্যার অভিযোগে তৎকালিন পুলিশ সুপার মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ ৪৪ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের শ্বশুর উপজেলার মুকুন্দ মধুসুধনপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে আব্দুল আজিজ বাদি হয়ে বৃহষ্পতিবার সাতক্ষীরার ২নং আমলী আদালতে এ মামলা দায়ের করেন। রবিবার (০১ ডিসেম্বর) শুনানী শেষে বিচারক সুজাতা আমিন এব্যাপারে ইতিপূর্বে কালিগঞ্জ থানায় মামলা হয়েছিল কিনা তা জানাতে আগামি ১২ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

নিহত আশরাফুল ইসলাম কালিগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামের মৃত আহম্মদ আলী ওরফে আদমের ছেলে।

মামলার অন্যতম আসামীরা হলেন, তৎকালিন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান, কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদপুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এনামুল হোসেন ছোট, আওয়ামী লীগ নেতা অ্যাড. মোজাহার হোসেন কান্টু, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, বাজারগ্রাম রহিমপুরের কলেজ শিক্ষক তমিজউদ্দিনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তৎকালিন সভাপতি তানভির আহম্মেদ উজ্জ্বল, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রীকলা গ্রামের ডিএম সিরাজুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, যুবলীগ নেতা নলতার সাইফুল ইসলাম টুটুল ও শ্যামনগরের ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে কালিগঞ্জ উপজেলার সাদপুর দাখিল মাদ্রাসার সুপার ও কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপানে ছিলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা এনামুল হোসেন ছোট এর পরামর্শে ২০১৪ সালের ৭ মে আশরাফুল বাড়িতে ফিরে আসেন।

এরপর থেকে ১১ থেকে ৪৪ নং আসামীরা আশরাফুলের উপর নজরদারি করতে থাকে। এক থেকে ১০ নং আসামীর সহযোগিতায় ১১ থেকে ৪৪ নং আসামীরা এলাকায় চাঁদাবাজি ও দখলবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে। ২০১৪ সালের ৭ মে দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মটর সাইকেলে ও পুলিশ ভ্যানে করে ১০ থেকে ২০ নং আসামীরা ভিকটিম আশরাফুলের বাড়ির ফটক ভেঙে ঘরে ঢোকে।

এ সময় আসামী এনামুল হোসেন ছোট বাদির উপস্থিতিতে ভিকটিমকে ঘুষি মারে। পরে তার ঘাড় ধরে ঘরের বাইরে নিয়ে আসে। ১০ থেকে ২০ নং আসামীরা ভিকটিমকে এলোপাতাড়ি কিল, চড় ও ঘুষি মারে। চার নং আসামী উপপরিদর্শক নয়ন চৌধুরী ভিকটিমের দুই চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে।

এরপর সকল আসামী তাকে মারপিট করে ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে আসে। ১নং আসামী সকল আসামীদের উদ্দেশ্যে বলে যে, আশরাফুলের লাশ দেখতে চাই। মৃত্যুর জন্য তৈরি হও। আশরাফুল নিজের সন্তানদের মুখের দিকে চেয়ে মঞ্জুরুল কবীরের পায়ে ধরে বাঁচার জন্য আকুতি জানায়।

একপর্যায়ে ২০১৪ সালের ৭ মে দিবাগত রাত ১২টা ২৫ মিনিট থেকে ১২টা ৫০ মিনিটের মধ্যে আসামী মঞ্জুরুল কবীরের নির্দেশে আসামী কাজী মনিরুজ্জামান ও গোলাম রহমান ভিকটিম আশরাফুল ইসলামের বুকে আগ্নেয়অস্ত্র দিয়ে বুকে দুটি গুলি করে। ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে মৃত অবস্থায় তাকে পুলিশ ভ্যানের পিছনে করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরদিন বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে আশরাফুলের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশ ভিকটিম আশরাফুলসহ কয়েকজনকে আসামী করে ২০১৪ সালের ৭ মে কালিগঞ্জ থানায় হত্যার চেষ্টা, সরকারি কাজে বাঁধাসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩(ক)/৪ ধারায় জিআর-৯৫/১৪ নং মামলা দায়ের করে। ওই বছরের ১৬ নভেম্বর পুলিশ আদালতে চুড়ান্ত প্রতিবেদন(৫৩ক)) দাখিল করে।

মামলার বিবরণে আরো জানা যায়, তৎকালিন রাজনৈতিক পরিস্থিতি মামলা করার জন্য অনুকুলে না থাকায় বর্তমানে পরিস্থিতি অনুকুল হওয়ায় এ মামলা দায়ের করা হলো।

এ ব্যাপারে মামলার আর্জিতে উল্লেখিত বাদি আব্দুল আজিজের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওই নম্বারটি আর ব্যবহার করা হচ্ছে না বলে জানা যায়।

সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca