• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী

দেশের ৩৩টি জেলায় ভোক্তা অধিদপ্তরের ৪৮টি টিমের অভিযানে ৮৮টি প্রতিষ্ঠানকে ৬,৯৭,৫০০ টাকা জরিমানা

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে পিঁয়াজ, চিনি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম।

আজ ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, আজ দেশের ৩৩টি জেলায় অধিদপ্তরের ৪৮টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ৮৮টি প্রতিষ্ঠানকে ৬,৯৭,৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category