• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয় কোটালীপাড়ায়

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

পঙ্কজ বিশ্বাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ২০২৪ ইং উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, সুখী সম্মৃদ্ধশালী দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। তাই দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমজাদ হোসেন। সাধারণ সম্পাদক আব্দুস ছত্তারসহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category