• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

খুলনায় ভোজ্য তেল ও নিত্য পণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোক্তা অধিকারের ৭টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার চিত্রালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর বান্দা বাজার ও রিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার পুলেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৯ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয় ।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার বড়বাজার ও পুরাতন গঅলি বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল এর নেতৃত্বে সদর উপজেলার কোর্টপাড়া ও পেয়ারাতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠান-কে ২৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে সদর উপজেলার মগরা ও বারাকপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার ডাকবাংলা ও বৈডাংগা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযানে ১৬ টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category